গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk পদে না থেকেও পোস্টমর্টেমে দেবাশিস, প্রশ্ন সিবিআই-র 

    পদে না থেকেও পোস্টমর্টেমে দেবাশিস, প্রশ্ন সিবিআই-র 

    0
    393
    Debashis in postmortem without post question of CBI
    Debashis in postmortem without post question of CBI
    কোনও পদে না থেকেও আর করে জি কর-এর নিহত ছাত্রীর পোস্ট মর্টেমের সময়ে কি করে ডাক্তার দেবাশিস সোম উপস্থিত ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই।
    সিবিআই সূত্রে খবর, আর জি কর-এর কোনও পদে না থাকার দরুন ওঁনার পোস্টমর্টেম এ কোনো ভাবেই থাকার কথা নয়। কিন্তু প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার কারণে ডাক্তার দেবাশিস সোম পোস্টমর্টেমে উপস্থিত ছিলেন। পাশাপাশি পোস্টমর্টেমের আগে উনি অনেকক্ষণ ডাক্তার সন্দীপ ঘোষের অফিসে বসে মিটিং করেছিলেন। সিবিআই সূত্রে খবর, এই ষড়যন্ত্রকারীরা, সঞ্জয় রায়’কে তরুণী চিকিৎসককে খুনের সুপারি দিয়ে থাকতে পারে, কিন্তু সঞ্জয় রায় যে শুধু নিজের প্রয়োজন খুন করেনি সেটা প্রায় নিশ্চিত।তরুণী চিকিৎসকের দ্রুত পোস্টমর্টেম এবং দেহ সুরক্ষা না করে, দ্রুত দাহ, এই সবই একটি বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনাকে আরও জোরদার করে তুলছে বলে, সিবিআই সূত্রে খবর।