গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk চলে গেলেন অভিনেত্রী আশা শর্মা

    চলে গেলেন অভিনেত্রী আশা শর্মা

    0
    321
    Actress Asha Sharma passed away
    Actress Asha Sharma passed away

    বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।

    সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে একটা পোস্ট শেয়ার করেছে অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে।একতা কাপুরের কুমকুম ভাগ্য ধারাবাহিকের দৌলতে বেশ পরিচিত মুখ ছিলেন আশা। কুমকুম ভাগ্য ছাড়াও মান কি আওয়াজ প্রতিজ্ঞা এবং এক অউর মহাভারত-এর মতো টিভি শোতে অভিনয় করেছেন আশা শর্মা। প্রায় ৪০ বছর টেলিভিশন দুনিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। একাধিক টেলি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।তবে আশা শর্মাকে বেশিরভাগ সিরিয়াল ও সিনেমায় দাদি এবং মায়ের ভূমিকাতেই দেখা গেছে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল প্রভাস এবং কৃতি স্যাননের আদিপুরুষ সিনেমায়।এছাড়াও মুঝে কুছ কহেনা হ্যায়, পেয়ার তো হোনা হি থা এবং হাম তুমহারে হ্যায় সানাম’সহ বহু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা।