গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Newsdesk দেহ উদ্ধারের পর ভিড় সেমিনার রুমে, হাজির সন্দীপ-ঘনিষ্ঠরাও

    দেহ উদ্ধারের পর ভিড় সেমিনার রুমে, হাজির সন্দীপ-ঘনিষ্ঠরাও

    0
    114
    After the recovery of the body the crowd in the seminar room Sandeep Ghanishtha also appeared
    After the recovery of the body the crowd in the seminar room Sandeep Ghanishtha also appeared
    আর জি কর -এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ঘটনাস্থলে সন্দীপ ঘোষের আপ্তসহায়ক থেকে আইনজীবী, ফরেনসিক বিশেষজ্ঞ মিলিয়ে কার্যত জমায়েতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পরে গিয়েছে।
    ঘটনার সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণের বদলে তা যাতে নষ্ট হয়ে যায় তাতে পরোক্ষভাবে উৎসাহ দিয়েছে পুলিশ। এমন অভিযোগ তুলেছে আন্দোলনকরী জুনিয়র ডাক্তাররা। ৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, আর জি কর হাসপাতালের আউটপোস্টের ওসি এবং নিরাপত্তা রক্ষীরাও সেখানে রয়েছেন। কিন্তু ভিড় সরাতে বা তথ্যপ্রমাণ সংরক্ষণের জন্য প্রচলিত পুলিশি বেবস্থা গ্রহণের জন্য কোনও উদ্যোগ তারা নেননি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ডাক্তার সন্দীপ ঘোষের আপ্তসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়। মেডিক্যাল কলেজের মধ্যে সেমিনার রুমে একজন অন-কল-ডিউটিরত  চিকিৎসকের দেহ উদ্ধারের পর কীভাবে একসঙ্গে এত বাইরের লোক সেখানে ঢুকে পড়ে , উঠছে প্রশ্ন। ছবি দেখে আন্দাজ, সেখানে ঘরের মধ্যেই ছিলেন প্রায় জনা তিরিশের ব্যক্তি। খবর পেয়ে হুড়মুড়িয়ে ঢুকছিলেন বেরোচ্ছিলেন বিভিন্ন মানুষ।