
এই দুর্নীতির দেশে সন্তানের মা হতে চান না। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেশনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী সোহিনী সরকার।
তিনি আরও বলেছেন, সরকারি হাসপাতালে কাজের জায়গায় একজন চিকিৎসকের ধর্ষণ ও খুন হয়েছেন। তার পর শাসকের কয়েক জন নেতা যে কথা বলছেন তা বিষ্ময়কর। এর আগে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে এ বার পথে নেমেছেন পশ্চিমবঙ্গের স্কুলগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকারা। সোমবার কলেজ স্কোয়্যারের বিদ্যাসাগর মূর্তি-র পাদদেশে দিনভর চলল অবস্থান-বিক্ষোভ কর্মসূচি। প্রধান শিক্ষিকরা জানিয়েছেন, স্কুল ছাত্র-ছাত্রীরা মিছিল করবেন না কি করবেন , সেটা তাঁদের এবং অভিভাবকদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে স্কুল কতৃপক্ষ কিছু বলতে পারে না। আর এরপরই কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনে সরব হয়েছেন অভিনেতা জিতু কমল ও বাঁচিলশিল্পী মীর আফসার আলি। অভিনেতা জীতু কমলকে বলতে শোনা যায়, পুলিশ প্রশাসন যা দেখাচ্ছে, সাধারণ মানুষ তাই দেখছে এবং বিশ্বাস করছে। একইসঙ্গে জিতু কোমল বলেছেন, আর জি কর-কাণ্ডের তদন্তে পুলিশ কিছু করতে পারেননি বলে, ২-৩ দিনের মধ্যে সিবিআই-এর কাছে দেওয়া হয়েছে। অন্যদিকে বাচিকশিল্পী মীর আফসার আলি বলেছেন, আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে যে সকল নাগরিককে একসঙ্গে জুড়তে হবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সিবিআই বা সরকারের তরফ থেকে তদন্তের তথ্য পাচ্ছে না জনগণ। ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন সকলেই আগে থেকে সব জানতো। এখন তাই গা বাঁচানোর চেষ্টা করছে।
