গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk রাস্তায় অগ্নিমিত্রা, মেট্রো বন্ধের চেষ্টা, কম বাসও   

    রাস্তায় অগ্নিমিত্রা, মেট্রো বন্ধের চেষ্টা, কম বাসও   

    0
    167
    Agnimitra on the streets trying to stop the metro fewer buses too
    Agnimitra on the streets trying to stop the metro fewer buses too
    বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধের সমর্থনে সকাল থেকেই পথে নেমেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ভবানীপুরের যদুবাবু বাজার এলাকায় বেসরকারি বাস ও প্রাইভেট গাড়ি আটকিয়ে হাতজোড় করে বনধ পালনের অনুরোধ জানিয়েছেন।
    বাজারের ভিতরে ঢুকেও দোকানিদের দোকানপাট বন্ধ রাখতে বলেছেন অগ্নিমিত্রা পাল। ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করে রাস্তায় বসে পড়েছেন তিনি। বাজারের ভিতরেই এক পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন তিনি। অগ্নিমিত্রা বলেছেন, বনধ ডাকা হয়েছে একটি খুব জ্বলন্ত ইস্যু নিয়ে। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুন করা হয়েছে। কিন্তু পশ্চিবঙ্গে কোনও শাস্তি হয় না। প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিচার্জ খেতে হয়। এদিকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে বুধবার সকাল থেকে বাস রয়েছে বটে। তবে লোকজনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।একইভাবে সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশ গিয়ে বন্‌ধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।