কানাডায় প্রতিবাদে ভারতীয়-সহ ৭০ হাজার পড়ুয়ার 

0
231
70 thousand students including Indians protest in Canada
70 thousand students including Indians protest in Canada
অভিবাসন নীতিতে পরিবর্তনের প্রতিবাদে কানাডায় আন্দোলন শুরু করেছেন ভারতীয়-সহ ৭০ হাজার বিদেশি পড়ুয়া।কানাডায় বসবাসকারী পড়ুয়াদের দাবি, প্রশাসন ওয়ার্ক পারমিট ও অভিবাসন নীতিতে বড় বদল এনেছে।
যে কারণে সকলকে সমস্যায় পড়তে হচ্ছে। রেকর্ড সংখ্যক অভিবাসী আসায় দিন দিন আবাসন সংকট তীব্র হচ্ছে কানাডায়। এর জেরে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে সম্প্রতি বিধিনিষেধ আরোপ করেছে জাস্টিন ট্রুডোর সরকার। অতিরিক্ত বিদেশি শিক্ষার্থীদের চাপে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কানাডা প্রশাসন জানিয়ে দিয়েছে, বেশ কিছু স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রাখা হবে। এর ফলে কানাডা থেকে নির্বাসিত হতে পারেন প্রায় ৭০ হাজার বিদেশি শিক্ষার্থী। এই ছাত্রদের মধ্যে একটা বিরাট অংশে ভারতীয় পড়ুয়াও রয়েছেন।তাদের ওয়ার্ক পারমিট, ভিসা চলতি বছরেই শেষ হয়ে যাবে। তাঁরা এই ভিসার মেয়ার বাড়ানোর জন্য আন্দোলনে নেমেছেন।