ইটের ঘা, বাঁ চোখের দৃষ্টি হারাতে পারেন ট্র্যাফিক সার্জেন্ট 

0
246
Brick blow traffic sergeant may lose vision in left eye
Brick blow traffic sergeant may lose vision in left eye
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ-এর নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ইটের ঘায়ে বা চোখে দৃষ্টিশক্তি হারাতে পারেন কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী, এমনটাই খবর পুলিশ সূত্রে।
কলকাতার শঙ্কর নেত্রালয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস চক্রবর্তী। কলকাতা পুলিশ সূত্রে খবর, পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ বছর ৩৭-এর ওই সার্জেন্ট মঙ্গলবার নবান্ন অভিযানের জন্য ফারলং গেটে ডিউটি করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশকর্মী। আন্দোলন ক্রমশ হিংসাত্মক আকার নেওয়ায় দেবাশিস-সহ কয়েক জন পুলিশ আধিকারিককে স্ট্র্যান্ড রোডের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সময়ই আক্রমণের মুখে পড়েন দেবাশিসেরা। আন্দোলনকারীদের একাংশ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন। একটি ইট উড়ে এসে সোজা লাগে ট্র্যাফিক সার্জেন্টের বাঁ চোখে। দেবাশিসের সঙ্গে ছিলেন আরও দুই সার্জেন্ট অতনু রায়চৌধুরী এবং ডেভিড টপনোয়, ছিলেন হোমগার্ড দেবাশিস কুণ্ডু। ওই তিন জনও আহত হয়েছেন। দেবাশিসের চোখ এবং নাকে আঘাত লেগেছে।