গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর, পড়ল বোমা, আগুন

    সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর, পড়ল বোমা, আগুন

    0
    444
    durgapur Bomb
    durgapur Bomb

    আর জি করকাণ্ডের প্রতিবাদে সিপিএমের মিছিলকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপুরে। পড়ল বোমা, আগুন ধরানো হল সিপিএমের পার্টি অফিসে।

    পরপর বাইকে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ মিছিল করে যাওয়ার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বোমা মারা হয় মিছিলে। এরপরেই সিপিএমের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সিপিএমের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।