
ধর্ষণ রোধে আগামী সপ্তাহেই বাজ্য বিধানসভায় বিল আসছে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অনুমোদনও দিয়ে দিয়েছে মন্ত্রিসভা, আর তাতে অধীর চৌধুরির কটাক্ষ দিদি এমনভাবে ফেঁসেছেন যে এখন ফাঁসি না চেয়ে আর কোনও উপায় নেই।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন ভারতে যে আইন রয়েছে তাতে তো ফাঁসির নিদান আছে। কিন্তু তার জন্য প্রমাণ দিতে লাগে। কিন্তু প্রমাণ লোপাটের জন্য পুলিশকে ব্যবহার, হাসপাতাল ভাঙচুর করলে ফাঁসি হবে কোথা থেকে। অধীর চৌধুরি প্রশ্ন তুলেছেন এতদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়েছে দোষীর ফাঁসি দিতে হবে। কিন্তু এরাজ্যেই তো কামদুনি, হাঁসখালি হয়েছিল তখন মুখ্যমন্ত্রীর ফাঁসির দাবি কোথায় ছিল প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরি। এখন ফেঁসে গেছে দেখে ফাঁসির কথা বলছেন।
