গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk পপ সম্রাট পেছনে,নতুন রেকর্ড সুইফটের

    পপ সম্রাট পেছনে,নতুন রেকর্ড সুইফটের

    0
    421
    The Emperor of Pop is behind Swifts new record
    The Emperor of Pop is behind Swifts new record

    শেষ ১৭ মাস ধরে গানের দল নিয়ে দেশ-বিদেশ ঘুরে সাড়া ফেলা টেইলর সুইফট এবার পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন।দ্য ইরাস ট্যুর শিরোনামের কনসার্ট দিয়ে ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছেন সুইফট।

    এই স্টেডিয়ামে একক সংগীত শিল্পী হিসেবে অষ্টমবারের মত গান করেছেন টেইলর। আর এর মধ্য দিয়ে জ্যাকসনকে টপকেছেন টেইলর সুইফট। উল্লেখ্য ২২ বছর আগে ১৯৯৮ সালে ব্যাড ট্যুর নিয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে শেষবার পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। এবং বিখ্যাত এই স্টেডিয়ামে জ্যাকসন একক পারফর্ম করেছিলেন সাতবার, আর সুইফট করলেন আটবার।দর্শকদের ধন্যবাদ জানিয়ে কনসার্টের মাঝপথে গান থামিয়ে উচ্ছ্বসিত সুইফট বলেছেন, আপনাদের আমি যাই বলি না কেন, তা দিয়ে ষথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ হবে না। আপনারা আমার এই সাফল্যের অংশ।সুইফটের দ্য ইরাস ট্যুর প্রায় শেষের দিকে। গত বছরের ১৭ মার্চ আমেরিকার আরিজোনা থেকে সুাইফট শুরু করেছিলেন সংগীতের এই সফর।এরপর মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইডেন, পর্তুগাল, স্পেন, স্কটল্যান্ড, ইতালি, জার্মানি হয়ে সেই ট্যুর এখন ইংল্যান্ডে। শেষ হবে আগামী ডিসেম্বরে, কানাডায়।জুন এবং অগাস্ট মাসেও লন্ডনে পারফর্ম করেছেনটেইলর সুইফট। ২০ অগাস্ট শিল্পীর গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা লন্ডনের অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে বলে দাবি করা হচ্ছে।