গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk ইন্দিরা গান্ধীও নেপো সিস্টেমের অংশ : কঙ্গনা

    ইন্দিরা গান্ধীও নেপো সিস্টেমের অংশ : কঙ্গনা

    0
    289
    Indira Gandhi is also part of the Napo system Kangana
    Indira Gandhi is also part of the Napo system Kangana

    কঙ্গনা রানাউত বিতর্কে থাকাটা একেবারেই অভ্যাস বানিয়ে ফেলেছেন। আর এখন তিনি আর শুধু অভিনেত্রী নন।

    বিজেপি সাংসদ হয়েও, কঙ্গনার বিতর্কে থাকাটা আরও যেন দিন দিন প্রখর হয়ে উঠছে। এদিকে কঙ্গনার ছবি এমার্জেন্সি মুক্তির পথে।ফলে এখন যে কঙ্গনা একটু বেশিই মুখ খুলবেন, তা তো স্বাভাবিকই। আর তা করেছেনও বলিউডের ক্য়ুইন। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কঙ্গনা। কঙ্গনার কথায়, গান্ধী পরিবারে জন্ম হওয়ার কারণেই ইন্দিরা নানা সুযোগ-সুবিধা পেয়েছেন।লিখেছেন,ইন্দিরা হলেন, ভারতীয় রাজনীতির স্টারকিড।এদিকে ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের এমার্জেন্সি।এই ছবির প্রচারে এসেই কঙ্গনা বলেছেন, ইন্দিরা গান্ধী একটু বেশিই পেয়ে গিয়েছেন।নেপো সিস্টেমের মাধ্যমেই তিনি রাজনীতিতে এসেছিলেন। প্রধানমন্ত্রীকন্যা হওয়াতেই এত সুযোগ সুবিধা। জীবনে কোনও স্ট্রাগল নেই। তবে, ইন্দিরা খুবই আত্মবিশ্বাসী ছিলেন। যখনই সমালোচনার মুখে পড়েছেন, তখনই সব সমালোচনাকে হারিয়ে নিজস্ব মতামত তৈরি করেছেন।অন্যদিকে, এমার্জেন্সি ছবি মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। এই ছবিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি-র সভাপতি হরজিন্দর সিং ধামি।তাঁর অভিযোগ, কঙ্গনার এই ছবিতে শিখ সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাকামী হিসেবে দেখানো হয়েছে।এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন তিনি। উপযুক্ত পদক্ষেপের জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। এমনীতেই এর আগে শিখ বিরোধী মন্তব্য করায় শিখ সম্প্রদায়ের রোষানলের মুখে পড়েছিলেন কঙ্গনা। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল।