মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার প্ররোচনা, গ্রেফতার ৫

0
185
mayna guri te pitiye khun e arrested aro 2
mayna guri te pitiye khun e arrested aro 2

হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানোর প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রুপের দুই অ্যাডমিন সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে ধৃতরা উই ওয়ান্ট জাস্টিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। অভিযোগ সেই গ্রুপে মেসেজ এবং ভয়েস মেসেজ পাঠিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানোর জন্য জড়ো হতে বলা হয়। অন্যদের প্ররোচিত করার অভিযোগে বাঁশদ্রোণী থানার পুলিশ শুভম সেন শর্মা, বর্ষা ঘোষ, কৃষ্ণা ঘোষ এবং গ্রুপের দুই অ্যাডমিন অরিজিৎ দে এবং স্বাগত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে সমাজে ঘৃণা, অবিশ্বাসের বাতাবরণ তৈরি চেষ্টার অভিযোগ উঠেছে। এদিকে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে পুলিশ কিয়ক্স বসানো হয়েছে।