পুত্রের সাফল্যে শাহকে অভিনন্দন মমতার, কটাক্ষও

0
201
amit putro ke khocha mamatar
amit putro ke khocha mamatar

সত্যিই তাঁর পুত্র অত্যন্ত শক্তিশালী হয়েছেন। জয় শাহ আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মাত্র ৩৫ বছরে জয় শাহ আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই আবহে জয় শাহের বাবা তথা কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এক্স বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।তাঁর পুত্র রাজনীতিবিদ হননি। তার বদলে আইসিসির চেয়ারম্যান হয়েছেন। এই পদটি অধিকাংশ রাজনৈতিক পদের থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর পুত্র সত্যিই অত্যন্ত শক্তিশালী হয়েছেন। তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় জয় শাহের নাম উল্লেখ করেননি।অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়া জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।তিনি বলেছেন,  আইসিসি চেয়ারপার্সন হল একটি নির্বাচিত পদ।এই সংস্থার নিয়ন্ত্রণ নিজের ভাইপো বা পুত্রের হাতে হস্তান্তর করার চেয়ে আলাদা।এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন।তাঁর ভাইয়েরা রাজনীতিবিদ হননি, তবে রাজ্যের একাধিক ক্রীড়া সংস্থার ভিন্ন দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর ভাইয়েরা সত্যিই খুব শক্তিশালী হয়ে উঠেছেন।তাই তাদের কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।