তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে ভৎসনা কোর্টের 

0
130
Telangana Chief Minister of Vatsana Court
Telangana Chief Minister of Vatsana Court
বিআরএস নেত্রী কে কবিতার জামিন নিয়ে মন্তব্য করায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
তারপরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কটাক্ষের সুরে বলেছিলেন, বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতির গোপন আঁতাতের ফলেই জামিন পেয়েছেন কে কবিতা। যা নিয়ে শোরগোল পড়ে যায়।এরপরেই বৃহস্পতিবার এক মামলার শুনানির সময়েই রেবন্ত রেড্ডির মন্তব্য নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন বিচারপতি বিআর গাভাই, বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি পি কে মিশ্র। ক্ষুব্ধ কণ্ঠে বিচারপতি বিআর গাভাই বলেছেন, সাংবিধানিক পদে বসা কোনও ব্যক্তির মুখে এমন মন্তব্য কাম্য নয়। কী করে একজন সাংবিধানিক পদে বসা ব্যক্তি বলতে পারেন আদালত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রায় দিচ্ছে। রাজনৈতিক ব্যক্তি এবং বিচার ব্যবস্থার সঙ্গে জড়িতরা পরস্পরের প্রতি সম্মান দেখাবেন এটাই কাম্য। আদালত কী কোনও আদেশ দেওয়ার আগে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে।