সেমিনার হল ঘিরে কারা ছিলেন স্পষ্ট করলেন ডিসি সেন্ট্রাল

0
251
DC 1
DC 1

সেমিনার হল ঘিরে কারা ছিলেন ছবি দেখিয়ে একে একে চেনালেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

আর জি কর মেডিক্যালের সেমিনার হলে যেখানে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল তা পুলিশ ফেলেছিল। কোনও বহিরাগত ছিলেন না। সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন ডিসি সেন্ট্রাল। ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের পরিচয় স্পষ্ট করান ইন্দিরা মুখোপাধ্যায়। যদিও যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। দেহ উদ্ধারের পর কীভাবে এত লোক ঘটনাস্থলে জমায়েত করেছিল তা নিয়ে বিতর্ক শুরু হয়। পরে পুলিশ ওই ভিডিওয় ব্যাখ্যা দিয়ে জানায় ঠিক যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছিল সেই জায়গা সুরক্ষিত ছিল। ডিসি সেন্ট্রাল দাবি করেছেন ওই অংশে গোয়েন্দা বিভাগের ভিডিওগ্রাফার, পুলিশ কমিশনার, ফরেন্সিক বিভাগের সদস্য, টালা থানার পুলিশ কর্মী, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ছিলেন।