ধর্ষকের বিচার ফায়ারিং স্কোয়াডে, বলছেন শুভেন্দু

0
182
dharshak er bichar suvendu
dharshak er bichar suvendu

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার শুভেন্দু অধিকারী ধর্ষক এবং ধর্ষণে চক্রান্তকারীদের ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি করার পক্ষপাতী।

যারা তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত তাদেরও ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাতে চান। ধর্মতলায় ধনা মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আর জি করের ঘটনা মানুষ ভুলে যাক। আর তাই বিভিন্ন চেষ্টা করছেন। বিধানসভায় বিশেষ অধিবেশ ডেকে ধর্ষণে দোষীদের ফরসির জন্য নতুন আইন আনার কথা বলছেন। শুভেন্দু অধিকারীর দাবি দেশে যে আইন রয়েছে তাঁতে ধর্ষকের সরোজ। শাস্তি ফাঁসির আদেশই রয়েছে। সেই আইনেই নির্ভয়ার দোষীদের ফাঁসি হয়েছে। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু সিআইডির হাতে যেসব তদন্তভার বয়েছে তার অবস্থা কি তার জবাব দিক মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের এনকাউন্টার করার কথা বলেছিলেন।