হেফাজতে সিভিক, দায়ের এফআইআর, অবরোধ উঠল সিঁথি মোড়ে

0
172
Civic in custody FIR lodged blockade lifted at Sinthi intersection
Civic in custody FIR lodged blockade lifted at Sinthi intersection
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচিতে মত্ত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের ধাক্কার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনার প্রতিবাদে বরাহনগর এলাকার বিটি রোড শনিবার ভোর ৪টে থেকে অবরুদ্ধ করেন পড়ুয়া ও প্রাক্তনীরা। সাড়ে চার ঘণ্টা পর অবশেষে অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করায় বিক্ষোভ-অবস্থান তুলে নিয়েছেন আন্দোলনারীরা। দীর্ঘ ক্ষণ ধরে বিটি রোড আটকে থাকায় নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। সিথির মোড় এলাকায় শুক্রবার রাতে আর জি কর-র ঘটনার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীরা। রাত ১১টা থেকে রাস্তার এক দিক আটকে পথনাটিকা চলছিল। আরজি কর-র ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগানও লিখে দেওয়া হয়। অভিযোগ, রাত সাড়ে ৩টে নাগাদ গোলমাল শুরু হয়।মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলান্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারেন বলে অভিযোগ। পুলিশ লেখা বাইকেই ছিলেন তিনি। পড়ুয়াদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যও করেন তিনি। অভিযোগ, এর পর এক পুলিশকর্মী ঘটনাস্থলে এসে ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেন। এতে পড়ুয়াদের ক্ষোভ আরও বেড়ে যায়। ওই পুলিশকর্মীও নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ। ওই সিভিক ভলান্টিয়ারকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।