গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বিস্ফোরণে মৃত ১, বেআইনি ডিনামাইট ছিল, দাবি শুভেন্দুর 

    বিস্ফোরণে মৃত ১, বেআইনি ডিনামাইট ছিল, দাবি শুভেন্দুর 

    0
    450
    1 killed in blast illegal dynamite claims Shuvendu
    1 killed in blast illegal dynamite claims Shuvendu
    বাঁকুড়ার শালতোড়ায় মাঝরাতে বাইকে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে জয়দেব মণ্ডল নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, বাঁকুড়ার শালতোড়ার ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল রাতে বাইকে করে লাপাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
    সঙ্গে সঙ্গে বিকট শব্দ এবং প্রবল বিস্ফোরণ ঘটে। জয়দেবের পায়ে গুরুতর আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে সেহানেই মৃত্যু হয়েছে তাঁর। কীভাবে এই দুর্ঘটনা ,ওই ব্যক্তি বাইকে করে বিস্ফোরক বহন করছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের একটি ছবি শেয়ার করে অভিযোগ করেন এলাকায় বে- আইনি খননকাজের জন্য ওই ব্যক্তি বাইকে করে ডিনামাইট বহন করছিলেন। সেই সময়ই ওই বিস্ফোরণ ঘটে। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার সাথে শাসক যোগের অভিযোগ তুলেছেন শুভেন্দু।