পুলিশকে দিয়ে মিথ্যাচার, অভিযোগে সরব অমিত  

0
181
Amit was accused of lying to the police
Amit was accused of lying to the police
মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে ব্যবহার করে মিথ্যাচার করছেন। আর জি কর-কাণ্ডে সেমিনার রুমের ভিডিওতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
এক্স পোস্ট করে তিনি লিখেছেন, ইন্দিরা মুখোপাধ্যায় দাবি করেছেন আর জি কর-হাসপাতালের সেমিনার রুমের নিরাপত্তা নিয়ে কোনও আপস হয়নি। কিন্তু ওই সেমিনার রুমের ভিডিওতে দেখা গিয়েছে লাল জামা পড়া এক ব্যক্তি ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন। যদিও শেষ পর্যন্ত জানা যায় ওই ব্যক্তির নাম অভীক দে। তিনি এসএসকেএমের সার্জারি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের ট্রেনি বলে জানাচ্ছে আইএমএ বেঙ্গল। কিন্তু, তিনি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হয়েছেন কীভাবে। প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোশিয়েশন পশ্চিমবঙ্গ শাখার। এরপরই অমিত মালব্য আরও লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে মিথ্যাচার করাচ্ছে, ওই ব্যক্তি ভবানীপুর বিধানসভার অন্তর্গত এসএসকেএম-র ছাত্র, তাকে ব্যবহার করে প্রমান লোপাটের চেষ্টা করা হয়েছিল।