গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk উত্তাল সমুদ্র, দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

    উত্তাল সমুদ্র, দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

    0
    141
    Rough seas southerly thunderstorms
    Rough seas southerly thunderstorms
    বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
    হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্র উত্তাল রয়েছে।নিম্নচাপ অঞ্চলের কারণে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।