রাশিয়ায় রাতভর ড্রোন হামলা ইউক্রেনের

0
281
ALL NIGHT DRONE ATTACK ON RUSSIA
ALL NIGHT DRONE ATTACK ON RUSSIA
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তি-বার্তার পরেও ইউক্রেন থেকে রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছে রাশিয়ার প্রশাসন।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে পর পর অনেকগুলি ড্রোন ইউক্রেনের দিক থেকে উড়ে এসেছিল। মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানী মস্কোর দিকে উড়ে আসা ড্রোনগুলিকে গুলি করে আকাশেই ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের দিকে অন্তত এক ডজন ড্রোন ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেগুলিও আগেভাগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়ায় ড্রোন হামলা প্রসঙ্গে এখনও ইউক্রেন থেকে কোনও বার্তা আসেনি। কিছুদিন আগে ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। তার আগে তিনি গিয়েছিলেন রাশিয়াতেও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। সূত্রের খবর, উভয় বৈঠকেই শান্তির বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু তারপরেও জারি রয়েছে অশান্তি।