রাতের নিউ টাউনে গুলি করে খুন ব্যবসায়ীকে

0
242
A businessman was shot dead in New Town at night
A businessman was shot dead in New Town at night
নিউটাউনের ইকোপার্কের কাছে ইটভাটা ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় একজনকে আটক করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম নাসিরুদ্দিন খান।
পুলিশ সূত্রে খবর,  নাসিরুদ্দিন খান শনিবার রাত ১০টা নাগাদ ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর উপর হামলা হয়। দুই দুষ্কৃতী উল্টো দিক থেকে বাইকে করে এসে নাসিমুদ্দিনের উপর পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে একাধিক বার গুলি চালায়। এরপরই সেখান থেকে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। গুলির শব্দ শুনে স্থানীয়েরাই ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন,পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ। ঘটনাস্থলে যান নিউ টাউন জোনের ডিসি মানব সিংলা-ও। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের বয়ান সংগ্রহ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। কী কারণে নাসিমুদ্দিনের উপর হামলা হল, তা দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।