গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বন্দুক, তলোয়ারে শহরে ‘না’, অদ্ভুত নির্দেশিকা খোঁচা শুভেন্দুর  

    বন্দুক, তলোয়ারে শহরে ‘না’, অদ্ভুত নির্দেশিকা খোঁচা শুভেন্দুর  

    0
    135
    Guns swords no in the city strange guidelines thrust Shuvendur
    Guns swords no in the city strange guidelines thrust Shuvendur
    বন্দুক, তলোয়ার নিয়ে শহরে ঘোরা যাবে না, এমন অদ্ভুত ধরণের নির্দেশিকা আগে কখনও দেখেননি। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তির পর এক্স পোস্টে এমনই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
    রাজ্যের বিরোধী দলনেতা এক্স পোস্টে লিখেছেন, শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না। যদি কাউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই শুভেন্দুর প্রশ্ন, এই নির্দেশিকার আগে কি কলকাতা শহরে বন্দুক, তলোয়ার, বোমা নিয়ে ঘোরা আইনত ছিল। তিনি এটাও জানতে চান, ৬ মাসের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাহলে কি তারপর থেকে এগুলি নিয়ে ঘোরা যাবে  কলকাতায় না।এই নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, বিশাল ভয় পেয়ে গেছে তিনি। তাই এই ধরনের অর্থহীন নির্দেশিকা জারি করাচ্ছেন। আমজনতা রাস্তায় নেমেছে তাই বিচলিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশ কমিশনারকে বলবেন এসব না করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের খোঁজ করুন যারা এই ধরনের অস্ত্র নিয়ে ঘোরে। এই ধরনের নির্দেশিকা জারি করে মানুষের ক্ষোভ কমানো যাবে না।