সোমবার লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা

0
198
SOM BAR LALBAZAR AVIJANE JN DOCTOR RA
SOM BAR LALBAZAR AVIJANE JN DOCTOR RA
সহকর্মীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়ে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা।
এরপর বুধবার ৪ সেপ্টেম্বর ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর জি করকাণ্ডের বিচারের পাশাপাশি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে ফের সরব হবেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিও তুলেছেন তাঁরা। সোমবার লালবাজার অভিযানে এই দাবিতেই পথে নামবেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা। দুপুরে ২টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারে যাবেন চিকিৎসকরা। এরপর বুধবার বিচারের দাবিতে রাত ৯টা থেকে ১০টা ঘরের আলো নিভিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। ওই সময় মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাকও দেওয়া হয়েছে।