গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মালদ্বীপে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের

    মালদ্বীপে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের

    0
    145
    Opposition to attempted financial coup in Maldives
    Opposition to attempted financial coup in Maldives

    সরকারকে ক্ষমতাচ্যুত করতে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা করছে মালদ্বীপের বিরোধী দলগুলো,এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের খবর,গত সপ্তাহে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিদেশি লেনদেন স্থগিত করার ঘোষণা দেয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক ,বিএমএল।

     

    এতে খবর ছড়িয়ে পড়ে যে, মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের রিজার্ভ ফুরিয়ে মাইনাসে চলছে। স্বভাবতই এই খবরে মালদ্বীপের জনগণের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে।এদিকে, আন্তর্জাতিক লেনদেন স্থগিত করা মানে দেশে কোনও রিজার্ভ নেই।এতে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশের আমদানি-রফতানি থমকে যায়। তবে কয়েক ঘণ্টা পরই ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিদেশি লেনদেন স্থগিতের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক।এই পরিস্থিতিতে নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসেন মোহামেদ মুইজ্জু। তার অভিযোগ,কেন্দ্রীয় ব্যাংক তার সঙ্গে পরামর্শ না করেই এমন সিদ্ধান্ত নিয়েছিল।অন্যদিকে ,মুইজ্জু এবং তার দল পিএনসি’র নেতাদের দাবি, বিএমএলের ওই সিদ্ধান্তের নেপথ্যে হাত রয়েছে বিরোধী দলগুলোর। সরকার এই প্রশ্নও তুলেছে যে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফুরিয়ে যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে কীভাবে সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন অর্থমন্ত্রী।