
আর জি করের প্রতিবাদে মেয়েদের রাত দখলে বেরোনোয় ফেসবুকে ধর্ষণের হুমকি পেয়েছেন এক যুবতী। এরপর থানায় যুবতীর হয়ে অভিযোগ জানাতে গেলে এসইউসিআইয়ের এক নেতাকে থানার বাইরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই ওই ব্যক্তিকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে দিনহাটা শহনা ব্লক তৃণমূল সভাপতি। প্রতিবাদী ওই মহিলার অভিযোগ মেয়েদের রাত দখলে সামিল হওয়ার পর থেকেই ফেসবুকে ধর্ষণের হুমকি দিচ্ছিল এক যুবক। পরিবারের লোকজন বিষয়টি এসইউসিআই নেতা আজিজুল হক নামে এক প্রতিবেশীকে জানায়। যুবতীর দাবি থানায় অভিযোগ জানাতে গেলেও তাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। প্রথমে এফআইআরও নিচ্ছিল না। অভিযোগ এফআইআর দায়েরের পর থানা থেকে বেরতেই আজিজুল হককে। বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
