গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ১৫ দিন জেরার পর দু’দিন বিরতি, সোমে সিজিওতে সন্দীপ

    ১৫ দিন জেরার পর দু’দিন বিরতি, সোমে সিজিওতে সন্দীপ

    0
    193
    After 15 days of interrogation two days break Sandeep in CGO on Monday
    After 15 days of interrogation two days break Sandeep in CGO on Monday

    ১৫ দিন জেরার পর দু’দিন বিরতি ফের সোমবার সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়েছেন আর জি কর-এর সন্দীপ ঘোষ। এই নিয়ে গত ১৮ দিনে ১৬ বার সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন তিনি। 

    ইতিমধ্যে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে। সূত্রের খবর, সেই পলিগ্রাফ টেস্ট থেকে উঠে আসা তথ্য সম্পর্কেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই সূত্রেই সিজিওতে ডেকে পাঠানো হয়েছে সন্দীপকে। এর আগে সিবিআইয়ের দফতরে জিজ্ঞাসাবাদের ১৪ বার ডেকে পাঠানো হয়েছে সন্দীপকে। মাঝে একদিন তাঁর বাড়িতেও যায় সিবিআইয়ের দল। আর জি করে আর্থিক দুর্নীতির ঘটনায় তদন্তের পাশাপাশি তাঁকে আরজি করে চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল নিয়মিত।