গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk অভিষেক-র চাপে গ্রেফতার সন্দীপ, পোস্ট টিএমসিপি-র 

    অভিষেক-র চাপে গ্রেফতার সন্দীপ, পোস্ট টিএমসিপি-র 

    0
    148
    Sandeep arrested under Abhisheks pressure post of TMCP
    Sandeep arrested under Abhisheks pressure post of TMCP
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চাপের জন্য সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে সিবিআই। সোশ্যাল মিডিয়া ফেসবুক অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এমনটাই লেখা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে।
    ওই পোস্টে আরও লেখা হয়েছে , সন্দীপ ঘোষকে গ্রেফতারির দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার চারদিন পর গ্রেফতার হল সন্দীপ ঘোষ। এভাবেই সিবিআইকে চাপ দিয়ে কাজ করাতে হয়, নবান্ন আর লালবাজার অভিযান করে কাজ হয় না। বস্তুত, চিকিৎসক ধর্ষণ এবং খুনে সবচেয়ে আলোচিত প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষকে ২৬ দিন পর গ্রেফতার করল সিবিআই। টানা ১৫ দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধের পর আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই। সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। গাড়িতে মাঝে বসেছিলেন সন্দীপ ঘোষ, পাশে ছিলেন ২ জন অফিসার। সেখানে মেডিক্যাল চেকআপ হয়েছে তাঁর। এর আগে পলিগ্রাফ টেস্টও হয় তাঁর। ১৬ অগাস্ট থেকে টানা ১৫ দিন সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন সন্দীপ ঘোষ।