
আর জি করকাণ্ডে জোরাল প্রতিবাদের মধ্যেই বদলার হুমকি দেওয়ার অভিযোগে লাভলি মৈত্র-র বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী ও বাম ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হওয়া ভিডিওয় সোনারপুর দক্ষিণের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রকে বলতে শোনা গিয়েছে বদল তো ২০১১-য় হয়েছিল, ২০২৪-এ বদলা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাঁরা আঙুল তুলছেন, সেই আঙুল কী করে নামাতে হয় সেটা তাঁদের জানা আছে। শুধু তাই নয় আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের কসাইয়ের সঙ্গেও তুলনা করেছেন লাভলি মৈত্র। এদিকে বদল নয়, বদলা মন্তব্য করায় লাভলি মৈত্র-র বিরুদ্ধে সমালোচনা শুরু হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এরপরেই দলের তরফে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকে সতর্ক করেছে তৃণমূল। এমনটাই খবর।








