
প্যারিস প্যারালিম্পিক্স থেকে এখনও পর্যন্ত ২০ টি পদক জিতেছে ভারত। মহিলাদের ৪০০ মিটার দৌড়ের টি ২০ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন দীপ্তি জীবনজি।
হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফাইনালে।৫৫.৮২ সেকেন্ডের দৌড় শেষ করে ব্রোঞ্জ পেলেন দীপ্তি জীবনজি। এই ইভেন্টে সোনা জিতেছেন ইউক্রেনের ইউলিয়া শুলিয়ার। তিনি ৫৫.১৬ সেকেন্ডের দৌড় শেষ করেন। রুপো পেয়েছেন তুরস্কের আয়সেল ওন্ডার। তিনি দৌড় শেষ করেন ৫৫.২৩ সেকেন্ডে। একই বিভাগে ভারতের শরদ কুমার পেয়েছেন রুপো। চতুর্থ স্থানে শেষ করায় পদক হাতছাড়া হয়েছে শৈলেশ কুমারের। জ্যাভলিন থ্রোয়ে এসেছে জোড়া পদক। অজিত সিং জিতেছেন রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন সুন্দর সিং গুরজার।








