
আর জি করকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান ঘিরে জেলায় জেলায় উত্তেজনা। বাঁকুড়ার ওন্দায় বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করতে গেলে যুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেছেন সবসময় বিডিও অফিস তালাবন্ধ রাখা হয়। বিডিও কিসের এত ভয়, প্রশ্ন তুলে বিডিওকে চড় মারার চড় মারার হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এদিকে আর জি করকাণ্ডের প্রতিবাদে বিজেপি বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে পাঁশকুড়াতেও। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।




