গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk পুলিশকে জুতো, চুঁচুড়ায় বিজেপি নেত্রীকে গ্রেফতার 

    পুলিশকে জুতো, চুঁচুড়ায় বিজেপি নেত্রীকে গ্রেফতার 

    0
    811
    BJP leader arrested for shooing police
    BJP leader arrested for shooing police
    জেলা শাসকের দফতর ঘেরাও অভিযানের দিন পুলিশকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার অভিযোগে বিজেপি নেত্রী পম্পা অধিকারী’কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বুধবার ভোরবেলা চুঁচুড়া মহিলা থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করেছে।
    পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা, বেআইনি জমায়েত, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হওয়া-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় পম্পার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।এই গ্রেফতারির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হুগলি বিজেপি নেতৃত্ব।২ সেপ্টেম্বর জেলায় জেলায় জেলা শাসকের দফতর ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। হুগলির শাসকের দফতর ঘেরাও করতে হুগলি এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব যৌথ ভাবে পথে নেমেছিলেন। দলের নেতাকর্মীরা মিছিল করে ঘড়ির মোড় পর্যন্ত পৌঁছন। সেখানেই পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। এর পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি নেতাকর্মীদের। ব্যারিকেড করে তাঁদের আটকানো হয়েছিল। অভিযোগ, ওই বিক্ষোভের সময়েই পুলিশকর্মীদের লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন পম্পা।