গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk উত্তর-পূর্বে সাফল্য শাহর, অস্ত্র ত্যাগ ২ বিদ্রোহী গোষ্ঠীর 

    উত্তর-পূর্বে সাফল্য শাহর, অস্ত্র ত্যাগ ২ বিদ্রোহী গোষ্ঠীর 

    0
    121
    Successive Shahr in northeast lay down arms of 2 rebel groups
    Successive Shahr in northeast lay down arms of 2 rebel groups
    উত্তর পূর্ব ভারতে হিংসা রোধে ভারত সরকার-ত্রিপুরা সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দুই বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স।
    ত্রিপুরায় দীর্ঘদিন ধরে নিজেদের দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল এনএলএফটি এবং এটিটিএফ। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিন চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা। চুক্তি স্বাক্ষরের পর বিদ্রোহী দুই গোষ্ঠীর নেতাদের উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ৩৫ বছর ধরে সংগ্রামের পরে, দুই গোষ্ঠী অস্ত্র ছেড়ে দিয়ে সমাজের মূল স্রোতে যোগ দিয়েছে এবং সমগ্র ত্রিপুরার উন্নয়নের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করেছেন, এটা সকলের জন্য আনন্দের বিষয়।এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির দিকে আরেকটি পদক্ষেপ করল ত্রিপুরা। এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার বিদ্রোহী আত্মসমর্পণ করেছেন, অস্ত্র ছেড়ে দিয়েছেন এবং সমাজের মূলধারায় যোগ দিয়েছেন।