
প্যারিসে প্যারালিম্পিক্স থেকে দেশকে ২১তম পদক এনে দিয়েছেন সচিন খিলাড়ি। শট পাটে রুপো জিতেছেন তিনি। ১৬.৩২ মিটার দূরে লোহার বল ছুড়ে রুপো পেয়েছেন সচিন খিলাড়ি।
কানাডার গ্রেগ স্টুয়ার্ট সোনা জিতেছেন। তিনি ১৬.৩৮ মিটার দূরে লোহার বল ছোড়েন। সেটাই এই মরসুমে তাঁর সেরা। দ্বিতীয় স্থানে শেষ করেন সচিন খিলাড়ি। গত প্যারালিম্পিক্সে ১৯টি পদক জিতেছিল ভারত। এবারে ইতিমধ্যেই ২১টি পদক জিতে নিয়েছে ভারতীয় খেলোয়াড়রা। এই মুহূর্তে ১৯তম স্থানে রয়েছে ভারত। তিনটি সোনা, আটটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পেয়েছে তারা। শট পাটে সচিন খিলাড়ি ছাড়াও ছিলেন ভারতের মহম্মদ ইয়াসির এবং রোহিত কুমার। মহম্মদ ইয়াসির শেষ করেন অষ্টম স্থানে। তিনি ছোড়েন ১৪.২১ মিটার। নবম স্থানে শেষ করা রোহিত কুমার ছোড়েন ১৪.১০ মিটার।







