সুপারকে ঘেরাও করে বিক্ষোভ, উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

0
322
SUPER K GHERAO KORE BIKKHOV
SUPER K GHERAO KORE BIKKHOV
আর জি করকাণ্ডের মধ্যেই উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ চালাচ্ছেন শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।
অধ্যক্ষকে ঘিরে চোর স্লোগানও ওঠে। রোগী কল্যাণ কমিটির বৈঠক চলাকালীনই অধ্যক্ষকে ঘেরাও করা হয়। কলেজের বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ-র বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। শুধু তাইন নয় দীর্ঘদিন কলেজে কোনও ছাত্রসংসদ নির্বাচন করতেই দেননি অধ্যক্ষ। ছাত্রসংসদ বাতিল করে অবিলম্বের নির্বাচনের দাবিতে সরব হয়েছেন ডাক্তারি ছাত্রছাত্রীরা।