গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk চাকরি চাইছেন দ্রাবিড়!

    চাকরি চাইছেন দ্রাবিড়!

    0
    150
    Dravid is looking for a job
    Dravid is looking for a job

    অন্য চাকরি খুঁজছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচের মেয়াদ শেষ হয়েছে তাঁর। নতুন করে আর আবেদন করেননি দ্রাবিড়। তিনি জানিয়েছেন, অন্য চাকরি ছাড়া উপায় নেই। এই বিষয়ে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

     

    আসলে খেলা ছাড়ার পরে কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন দ্রাবিড়। তার মধ্যে একটি বিজ্ঞাপনে তাঁকে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গির বাইরে গিয়ে আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে। নিজেকে ইন্দিরানগরের গুন্ডা বলেছেন তিনি।সেই বিজ্ঞাপনের প্রসঙ্গে একটি অনুষ্ঠানে দ্রাবিড় বলেন, ৩০ সেকেন্ডের জন্য খুব লজ্জা লাগছিল। তিনি তো ও রকম নন। অভিনয়ও করতে পারেন না। তাই ওই বিজ্ঞাপন করা খুব কঠিন ছিল তাঁর কাছে। তবে হ্যাঁ, ক্রিকেটের বাইরে অন্য পেশায় যুক্ত হতে পারেন। তাঁর চাকরি চাই। নিজের ইমেল আইডি দিয়ে দিচ্ছেন। কোনও পরামর্শ থাকলে সেখানে পাঠান। তবে পুরোটাই মজার ছলে বলেছেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। তখন দর্শকদের মধ্যে থেকে এক জন প্রশ্ন করেন, তাঁর আত্মজীবনীমূলক তথ্যচিত্র হলে কে তাতে অভিনয় করবেন। জবাব দ্রাবিড় বলেছেন, অভিনয় করলে অনেক টাকা পাওয়া যায়। তিনি নিজেই অভিনয় করবেন। বলে হেসে ফেলেছেন দ্রাবিড়। দর্শকেরাও হেসেছেন ।