আন্দোলন চলবে বললেন ঋতুপর্ণা, মিমি-কে গো ব্যাকও 

0
145
shyambazar rituparna
shyambazar rituparna
রাত দখলের দ্বিতীয় দফায় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন, তবুও তিনি থামবেন না, শ্যামবাজারের হেনস্থা প্রসঙ্গে এমনই দাবি করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
অভিনেত্রী লিখেছেন, শ্যামবাজারে প্রতিবাদে যোগ দিয়ে গিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভে পড়েছিলেন। পাশাপাশি তাঁর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। চার পাশ থেকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ব্যঙ্গ করা হয়। তবে তিনি এতে কিছু মনে করছেন না, এমন নয়। কিন্তু, তার পর গাড়িতে জুতো ছোড়া হল। তখন তিনি দরজা খুলে বলেন এইধরণের কাজ ঠিক নয়। কিন্তু কেউ কোনও কথাই শুনল না। তবে তিনি এরপরও সুবিচার চাইবেন, প্রতিবাদ থামবে না। শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে ঘিরে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। এদিকে, আর জি কর-এর নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদে যোগ দিতে গিয়ে চরম অস্বস্তিতে যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আন্দোলনে যোগ দিতে এসে গো-ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছে প্রাক্তন সাংসদ’কে। কিছুক্ষণের মধ্যেই যাদবপুর ছেড়ে চলে যান মিমি।