গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ইডি-র নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে প্রশ্ন কোর্টের 

    ইডি-র নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে প্রশ্ন কোর্টের 

    0
    188
    Court questions absolute power of ED
    Court questions absolute power of ED
    ইডি-এর নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে এবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত প্রশ্ন করেছে, বেআইনি আর্থিক লেনদেনের মামলায় বাজেয়াপ্ত করা নথির প্রতিলিপি কেন অভিযুক্তেরা পাবেন না।
    ২০২২ সালের সরলা গুপ্ত বনাম ইডি মামলায় শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি এ আমানউল্লাহ এবং বিচারপতি এজি মসিহের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, প্রাক-ট্রায়াল পর্যায়ে পিএমএলএ মামলায় নির্ভরশীল গুরুত্বপূর্ণ নথি থেকে বঞ্চিত করতে পারে কিনা, তা ভেবে দেখা প্রয়োজন।বিষয়টি নাগরিকের মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত।পিএমএলএ মামলায় অভিযুক্তকে কেবল প্রযুক্তিগত কারণে নথি দেওয়া অস্বীকার করা যেতে পারে কিনা, সে প্রশ্ন তুলে বিচারপতি এ আমানুল্লার প্রশ্ন, কেন সব কিছু স্বচ্ছ হতে পারে না।আদালত জানিয়েছে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ জীবন ও স্বাধীনতার অধিকার নিশ্চয়তা দেয়। একটি পিএমএলএ মামলায়, হাজার হাজার নথি উদ্ধার করতে পারেন কিন্তু কেবলমাত্র ৫০টির উপর নির্ভর করেন। অভিযুক্তের প্রতিটি নথি মনে নাও থাকতে পারে। তিনি তখন জিজ্ঞাসা করতে পারেন যে তার জায়গা থেকে কোন নথি উদ্ধার করা হয়েছে। এত অনমনীয় হওয়া কি উচিত।