গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশ নিয়ে মোদী-বাইডেন আলোচনা : আমেরিকা 

    বাংলাদেশ নিয়ে মোদী-বাইডেন আলোচনা : আমেরিকা 

    0
    123
    Modi Biden talks on Bangladesh America
    Modi Biden talks on Bangladesh America
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বাংলাদেশের নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।
    গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এরমধ্যে অন্যতম ছিল বাংলাদেশ প্রসঙ্গ।সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের কমিউনিকেশন অ্য়াডভাইসর জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের মানুষদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে এবং সেখানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে লিখেছিলেন,  মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে । দ্রুত যাতে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।