শ্লীলতাহানির অভিযোগে ব্যক্তিকে পিটিয়ে খুন, ধৃত ৩ 

0
208
Man beaten to death on charges of molestation arrested 3
Man beaten to death on charges of molestation arrested 3
মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। এই ঘটনায় ২ মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৬২-র বাবলু পাহাড়ি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছর ২৭-এর এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থা দেখার পর ওই মহিলার পরিবারের লোকজন ভাবেন মহিলা’কে ভূতে চেপেছে। তখন গুনিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। অভিযোগ, ওই মহিলাকে ঝাড়ফুঁক করার নামে বন্ধ ঘরের মধ্যে শ্লীলতাহানি করে বাবলু। বিষয়টি জানতে পেরে ওই মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে গুনিন বাবলুকে পেটাতে থাকেন। বেধড়ক পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়ে ওই গুনিন। পরে এই ঘটনার খবর পেয়ে মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে পুলিশ যায়। গ্রামবাসীদের হাত থেকে বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসেন পুলিশ কর্মীরা। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুরু হয়েছে তদন্ত।