পুরস্কার ফেরত, নাট্যকার-শিল্পীদের কটাক্ষ ব্রাত্যর

0
157
Award return dramatist artists sarcastic fraternity
Award return dramatist artists sarcastic fraternity
আর জি কর-কাণ্ডের আবহে নাট্যকার শিল্পীদের পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেশের কোনও রাজ্যে আর জি কর-কাণ্ডের মতন ঘটনা ঘটলে, নাট্যকার এবং শিল্পীরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরাবেন কি না, প্রশ্ন তুলেছেন তিনি।
শুধু তাই নয়, নাটকের জগৎ থেকে পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন বলেও মন্তব্য  করেছেন। কিন্তু তারপরেও নাট্য অ্যাকাডেমি তাঁকে পুরস্কৃত করেছিল, মন্তব্য শিক্ষামন্ত্রীর। ব্রাত্য আরও বলেছেন, সবারই অধিকার আছে। তাঁদের উদ্দেশে কোনও তির্যক, নিন্দাসূচক মন্তব্য করবেন না। শুধু বলবেন, কেন্দ্রীয় স্তরে যদি এমন ন্যক্কারজনক ঘটনা এবং তাঁদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার থাকেন, সেগুলিও ফেরত দেবেন তাঁরা। এদিকে নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার ফিরিয়েছেন সঞ্জিতা মুখোপাধ্যায়ও। আলিপুর দুয়ারের সাহিত্যিক, শিক্ষাবিদ পরিমল দে-ও পুরস্কার ফিরিয়েছেন। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের থেকে যে বিশেষ পুরস্কার পেয়েছিলেন, তা ফিরিয়ে দেন সুদীপ্তা চক্রবর্তীও। এদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন শিল্পী সনাতন দিন্দা।