গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Newsdesk ওপেনএআই : নতুন উচ্চতায় চ্যাটজিপিটি

    ওপেনএআই : নতুন উচ্চতায় চ্যাটজিপিটি

    0
    140

    চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পর চ্যাটজিপিটির ইউজারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে দ্বিগুণ হয়েছে।কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটির সাপ্তাহিক ইউজার সংখ্যা এখন ২০ কোটি ছাড়িয়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।

     

    ওপেনএআই, চ্যাটজিপিটির নেপথ্যের প্রতিষ্ঠান জানিয়েছে,২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকে এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এর বিশেষত্ব হলো এটি মানুষের মতো করে ইউজারদের প্রশ্নের উত্তর দিতে পারে। উল্লেখ্য নভেম্বরে চ্যাটজিপিটির সাপ্তাহিক ইউজারের সংখ্যা ছিল প্রায় ১০ কোটি, যা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২০ কোটিতে।ওপেনএআই আরও জানিয়েছে, ফরচুন ৫০০ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ৯২ শতাংশই তাদের প্রোডাক্ট ও এপিআই ব্যবহার করছে। চ্যাটজিপিটি-৪০ মিনি, একটি সাশ্রয়ী এআই মডেল, বিশেষ করে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ইউজারদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রেও এটি বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওপেনএআইতে বিনিয়োগের পরিকল্পনা করছে অ্যাপল ও এনভিডিয়া।এই বিনিয়োগ রাউন্ড শেষে ওপেনএআই-এর মূল্যমান ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। মাইক্রোসফটও এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করতে পারে বলে জানা গেছে।