গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs এবার সাসপেন্ড বিরূপাক্ষ-অভীক   

    এবার সাসপেন্ড বিরূপাক্ষ-অভীক   

    0
    178

    অবশেষে  দুই বিতর্কিত চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস’কে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। ৯ অগাস্ট তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার দিন আর জি কর মেডিক্যালে হাজির ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে।

    এসএসকেএম-র পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে’কে বাঁচানোর জন্য তড়িঘড়ি ভুয়ো নির্দেশপত্র তৈরি করেছে স্বাস্থ্য দফতর। অভিযোগ তুলেছে জয়েন্ট ডক্টরস ফার্ম সহ ডাক্তাদের সংগঠনগুলো। রীতিমতো ব্যাকগেট দিয়ে আর জি কর-র ডাক্তারি ছাত্রী খুনের দিন এসএসকেএম-র অভিক দে’কে সরকারি আদেশনামায় আর জি কর-এ উপস্থিত দেখানো হয়েছে। ডাইরেক্টরেট অফ মেডিকেল এসোসিয়েশনের সই করা ওই নির্দেশনামায় দেখা যাচ্ছে, স্বাধীনতা দিবসে প্যারেড এবং রিহার্সালে উপস্থিত থাকার জন্য ভোর সাড়ে পাঁচটায়  এসএসকেএম থেকে আর জি কর-এ উপস্থিত থাকার ডাক্তার ডাক্তার অভিক দে’কে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। কিন্তু সেই আদেশনামায় ধরা পড়েছে প্রচুর গলদ। যেমন, ওই স্বাধীনতা দিবসের প্যারেডের জন্যই অন্য ডাক্তার সৌত্রিক রায়, এবং সৌরভ পালকে ডাকা হয়েছে ১০,১৩ এবং ১৫ অগাস্ট। এবং তাও সকাল সাড়ে সাতটায়, সেক্ষেত্রে আর জি কর-এ পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ধর্ষণ এবং খুনের দিন ডাক্তার অভিক দে’কে কেন ভোর সাড়ে পাঁচটার মধ্যে আর জি কর-এ উপস্থিত হতে নির্দেশ দিয়েছিলো স্বাস্থ্য দফতর তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এই অভিক দে’কেই কলকাতা পুলিশ সেমিনার হলে ফরেনসিক বিশেষজ্ঞ বলে বর্ণনা করেছে।