
সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি।তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর।
তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর অবস্থা স্থিতিশীল।দিন কয়েক আগেই ফুসফুসে সংক্রমণ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন সিপিএম নেতা। একদল চিকিৎসক তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন। এরই মধ্যে, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।১৯ অগস্ট এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল ৭২ বছরের সীতারাম ইয়েচুরিকে। পরে তাঁকে নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছে। সম্প্রতি তাঁর ছানি অপারেশনও হয়েছিল। সেই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি।
