গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আন্দোলনে কোনও মায়ের কোল খালি না হোক : সন্তানহারা মা 

    আন্দোলনে কোনও মায়ের কোল খালি না হোক : সন্তানহারা মা 

    0
    293
    আন্দোলন চালাক জুনিয়র চিকিৎসকরা, কিন্তু তাতে যে কোনও মায়ের কোল খালি না হয়। বিনা চিকিৎসায় ছেলেকে হারিয়ে এমনই বার্তা দিয়েছেন কোন্নগরে নিহত যুবকের মা।
    একইসঙ্গে ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন মৃত-র মা। বিক্রমের দিদিমার কথায়, নাতিকে নিয়ে তিনি আর তাঁর মেয়ে আউটডোরে দৌড়াদৌড়ি করলেও, কারও দেখা পাওয়া যায়নি।ছেলেটা চিকিৎসার জন্য কাতড়াচ্ছে দেখেও কেউ এগিয়ে আসেনি না। একজন নার্স তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ বিক্রমের দিদা-র। মৃত তরুণের মা বলেছেন, কোন্ননগরে এক্সিডেন্ট হয়।সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আর জি করে পাঠানো হল। ৯টা থেকে ১টা, বিনা চিকিৎসায় কাতড়াতে কাতড়াতে ছেলেটা মারা গেল। এর বিচার কে করবে। এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাসও। তিনি বলেন, অনুনয় বিনয়, আকুতির পরও কেউ এগিয়ে আসেনি। এতটুকু সহানুূভূতি দেখায়নি। আন্দোলন অবশ্যই করুক, কিন্তু এভাবে একজনের বিচারের জন্য হাজার মায়ের কোলের খালি করাটা মেনে নেওয়া যায় না।