নৈহাটিতে মহিলাকে চুলের মুঠি ধরে মার

0
178
রাস্তায় দাঁড়িয়ে ফোনে অশ্লীল মন্তব্য করায় মহিলাকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে নৈহাটিতে। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন ওই মহিলা।
স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী খোকন দাস। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ। যদিও অভিযুক্তর দাবি ওই মহিলা বিজেপি করেন বলে তাঁকে ফাঁসিয়েছে। মহিলার অভিযোগ মর্নিং ওয়াকের সময় ফোনে গালাগালি করছিল কয়েকজন যুবক। তারই প্রতিবাদ করায় মারধর করা হয়েছে বলে অভিযোগ নির্যাতিতা মহিলার। এই ঘটনায় যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।