গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন, ধৃত ৩ সিরিয়াল কিলার

    সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন, ধৃত ৩ সিরিয়াল কিলার

    0
    175

    সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করার ঘটনায় অন্ধ্রপ্রদেশ থেকে ৩ মহিলা সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ মহিলা সিরিয়াল কিলারের হাতে প্রাণ হারিয়েছেন ৪জন।

     

    অভিযোগ, তিনজন মহিলা প্রথমে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করত। তারপর তাঁদের অজান্তে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে সমস্ত অর্থ ও গয়না লুট করত। এরপরেই মৃতদেহ খোলা জায়গায় ফেলে রেখেই পালিয়েছে খুনিরা। পুরুষ-মহিলা নির্বিশেষেই শিকার বানাত তাঁরা। একের পর এক ব্যক্তির দেহ উদ্ধারের রহস্য উদঘাটন করতে গিয়ে এক ভয়ানক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পর পর খুনের কিনারা করতে গিয়ে তিন সন্দেহভাজন মহিলার খোঁজ পেয়ে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা মুনাগাপ্পা রজনী, মাদিয়ালা বেঙ্কটেশ্বরী এবং গুলরা রামনাম্মা। পুলিশ সূত্রে খবর, বেঙ্কটেশ্বরীর বিরুদ্ধে ছোটখাটো অপরাধের মামলা রয়েছে । তেনালিতেই স্বেচ্ছাসেবীর কাজ করতেন। তার পর কম্বোডিযায় গিয়ে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ফিরে এসে বেঙ্কটেশ্বরী আরও দুজনকে নিয়ে দল গড়ে অপরাধ শুরু করেছিল।