গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে জাদুঘর

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে জাদুঘর

    0
    212

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার বাসভবন, ঢাকার গণভবনকে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। সেখানে গত ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র তুলে ধরা হবে।

     

    সেইসঙ্গে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের ওপর অত্যাচার, গুম, খুনের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য গণভবনকে জাদুঘরের রূপান্তরিত করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন গণভবন নামে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে।তিনি বলেছেন ৫ আগস্ট গণভবনটি জনগণ জয় করেছে অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে।এই জাদুঘরটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বুকে নিদর্শন হিসেবে রাখতে চান।জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখেই জাদুঘরে রূপান্তর করা হবে। যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে।উপদেষ্টা বলেছেন, যেকোনো ফ্যাসিস্ট, স্বৈরাচারী এবং খুনি রাষ্ট্রনায়কদের কী পরিণত হয়, তা পৃথিবীর বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য এই ভবনকে জাদুকর করা হচ্ছে।পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম।