জেলে মৃত্যুতে সাড়ে ৭ লক্ষ টাকা, ঘোষণা আপ-র  

0
172
জেলে কোনও বন্দির অস্বাভাবিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন সাড়ে সাত লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে দিল্লি-র আপ সরকার।ইতিমধ্যেই সরকারের এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, জেলবন্দি অবস্থায় কারও যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলেই মৃতের পরিবারকে দেওয়া হবে এই আর্থিক সাহয্য। মৃত্যুর কারণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখানে। যেমন বন্দিদের মধ্যে মারামারি, জেলকর্মীর মার, শারীরিক নির্যাতন এছাড়া জেল আধিকারিক ও চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলেই মিলবে সহায়তা।তবে একইসঙ্গে জানানো হয়েছে, জেলের মধ্যে যদি কেউ আত্মহত্যা করেন সেক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। পাশাপাশি পালানোর চেষ্টা, স্বাভাবিক মৃত্যু, বিপর্যয় ও অসুস্থতার কারণে মৃত্যু হলে এই আর্থিক সাহায্য পাওয়া যাবে না। দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রী কৈলাস গেহলট বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জেলের ভেতর চলতে থাকা হিংসাত্মক ঘটনা ও গাফিলতি আটকানো।