গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটেন,ইউক্রেনীয় সেনাদের হত্যা

    ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটেন,ইউক্রেনীয় সেনাদের হত্যা

    0
    197

    রাশিয়ার ড্রোন ও বোমা হামলা ঠেকাতে ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে ব্রিটেন। জার্মানিতে ইউক্রেনের পশ্চিমী মিত্রদের এক বৈঠকে ইউক্রেনকে ২১৩ মিলিয়ন ডলারের এসব ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

     

    ব্রিটিশ সরকার জানিয়েছে, লাইটওয়েট মাল্টিরোল মিসাইল,এলএমএম সিস্টেমের প্রথম ব্যাচটি চলতি বছরের শেষের দিকে ইউক্রেনে পাঠানো হবে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন,নতুন এই প্রতিশ্রুতি ইউক্রেনীয় বাহিনীর মনোবল বাড়াবে।এদিকে,তিন সেনাকে দেখা যাচ্ছে ঝোপ থেকে বের হয়ে আসতে। এরপর হাঁটু গেড়ে মাথায় হাত রেখে মাটিতে বসেও পড়েন তারা। কিন্তু কয়েক সেকেন্ড পরেই তিন সেনা মুখ থুবড়ে মাটিতে পড়ে যান। তখনই মৃত্যু হয় তাদের।পুরো ঘটনাটি ড্রোন ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরের কাছে আগস্টের শেষের দিকে লড়াইয়ের সময় চিত্রায়িত।অভিযোগ,তিনজন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করলেও তাদের গুলি করে হত্যা করে রুশ সেনারা।এক ইউক্রেনীয় সেনা বলেছেন, এ ধরনের হত্যার ঘটনা এই বছর বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে।ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রগুলো নভেম্বর থেকে এ ধরনের ১৫ ঘটনার একটি তালিকা দিয়েছে। ঘটনার ড্রোন ভিডিও বা অডিওসহ। তারা আরো বলেছে, আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের বন্দি করার পরিবর্তে রুশ বাহিনী গুলি করে হত্যা করেছে তাদের।ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কস্তিন বলেছেন,যুদ্ধ শুরুর পর থেকে তার অফিস অন্তত ২৮টি এমন ঘটনা তদন্ত করছে। এদিকে ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছে, ৭৩ ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে হত্যার ঘটনা তদন্ত করছেন তারা, রুশ সামরিক বাহিনী এ হত্যাকাণ্ড চালিয়েছে।